About Career Coach

MCC সম্পর্কে

মিরপুর ক্যাডেট কোচিং-এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এ কথা নিশ্চিতভাবে বলা যায় যে, আমাদের দেশে উন্নত ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্যাডেট

কলেজের অবস্থান বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ, একজন ছাত্র/ছাত্রীকে আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে ক্যাডেট কলেজের শিক্ষা পদ্ধতি এবং অন্যান্য সুযোগ-সুবিধার আর কোন বিকল্প নেই। এছাড়া ছাত্র/ছাত্রীর শারীরিক গঠন, শৃঙ্খলা ও নিরাপত্তার ক্ষেত্রে অত্র প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত প্রশংসার দাবীদার। এজন্যই বাংলাদেশের ১২টি ক্যাডেট কলেজে প্রতি বছর সীমিত সংখ্যক আসনে প্রচুর সংখ্যক ছাত্র/ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। কলেজ কর্তৃপক্ষ প্রতিটি কলেজের জন্য প্রতি বছর ১০০/১৫০জন ছাত্র/ছাত্রীকে লিখিত পরীক্ষায় এবং ৫০ জন ছাত্র/ছাত্রীকে চূড়ান্তভাবে নির্বাচিত করে থাকে। উক্ত সফলতা অর্জনের লক্ষ্যে ছাত্র/ছাত্রীদের সঠিক যোগ্যতায় গড়ে তোলার প্রয়াসে মিরপুর ক্যাডেট কোচিং শিক্ষাদান করে আসছে। বিগত বছরগু-ে লাতে মিরপুর ক্যাডেট কোচিং মহান আল্লাহর রহমতে, শিক্ষকমন্ডলীল অক্লান্ত পরিশ্রমে এবং সংশ্লিষ্ট অভিভাবক/অভিভাবিকাদের অকৃত্রিম সহযোগিতায় সম্মানজনক ফলাফল অর্জন করতে সমর্থ হয়েছে। সেই ধারাবাহিকতায় প্রত্যেকটি ছাত্র/ছাত্রীকে সঠিক শিক্ষা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

আপনার এবং আপনার সন্তানদের প্রত্যাশা পূরণই আমাদের অঙ্গীকার।

Testimonials