আবাসিক
পড়াশুনার জন্য প্রাথমিকভাবে যা যা লাগবে।
-
৬ষ্ঠ শ্রেণীর পাঠ্য বই।
- বাংলা
- English
- গণিত
- বিজ্ঞান (অনুসন্ধানী পাঠ)
- বিজ্ঞান (অনুশীলন বই)
- ইতিহাস ও সামাজিক বিজ্ঞান
- ডিজিটাল প্রযুক্তি
- MCC গাইড বই
- বলপেন-৫টা, হাইলাইটার-২টা। (হলুদ, সবুজ), পেন্সিল ২টা।
- স্কুল ব্যাগ-১টা।
- খাতা (সাদা)- ০৮টা। সাদা কাগজ (A4) ১০০ পিস।
- অভিধান- ২ টা (ইংরেজী থেকে বাংলা ও বাংলা থেকে বাংলা)।
- কলম দানি-১টা, স্টাপলার ১টি, পিন ১ বক্স, পাঞ্চ মেশিন ১ টি।
- জ্যামিতি বক্স, সার্পনার, রাবার, স্কেল, ১টি কলম কোচিং থেকে দেয়া হবে।
পরিধেয় ও অন্যান্য (ছাত্রদের জন্য)
- শার্ট, প্যান্ট, গেঞ্জি (কমপক্ষে ৩টি করে)
- জুতা- ১ জোড়া, মোজা-২ জোড়া।
- তোয়ালে/গামছা।
- স্যান্ডেল (চামড়া), স্পঞ্জ।
- টুপি ও জায়নামায।
- রাতে ঘুমানোর জন্য পোশাক।
- প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী।
পরিধেয় ও অন্যান্য (ছাত্রীদের জন্য)
- প্রয়োজনীয় জামা-কাপড়।
- স্যান্ডেল, স্পঞ্জ।
- জায়নামায।
- তোয়ালে/গামছা।
- ক্লিপ, ব্যান্ড, ফিতা ইত্যাদি।
- রাতে ঘুমানোর জন্য পোশাক।
প্রসাধনী ও অন্যান্য
- Body lotion
- Vaseline/Cold cream
- Shampoo
- Body oil
- গোসলের সাবান, চিরুনী, ছোট আয়না।
- টুথব্রাশ, টুথপেস্ট।
বেডিং
- তোষক ৬-৩২"।
- বিছানা চাদর।
- কাঁথা।
- কম্বল/লেপ (শীতকালীন সময়ের জন্য)।
- বালিশ।
- ট্র্যাঙ্ক/বড় ব্যাগ।
- রুমাল (টেবিল পরিষ্কারের জন্য)।
ক্লাসের সময়
বাংলা ভার্সন:
- M-1- ১ম শিফট : সকাল ০৮:০০টা সকাল ১০:০০টা
- M-2 - ২য় শিফট : সকাল ০৯:১৫টা বেলা ১১:১৫টা
- E-1 - ৩য় শিফট : বিকাল ০৩:৩০টা বিকাল ০৫:৩০টা
- E-2 - ৪র্থ শিফট : সন্ধ্যা ০৬:০০টা রাত ০৮:০০টা
ইংলিশ ভার্সন:
- M-1- ১ম শিফট : সকাল ০৮:০০টা সকাল ১০:০০টা
- E-1 - ৩য় শিফট : বিকাল ০৩:৩০টা বিকাল ০৫:৩০টা
ভর্তি সম্পর্কে বিস্তারিত (ছাত্র ও ছাত্রীদের জন্য)
২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য:
- ভর্তি ফিঃ ৮০০০/= (আট হাজার টাকা) মাত্র।
- মাসিক ফি: ১৫,০০০/= (পনের হাজার পাঁচশত টাকা) মাত্র।
- ভর্তির সময় প্রদেয়: ২৩,০০০/= (তেইশ হাজার টাকা) মাত্র।
- Viva কোর্স ফি: ৫,০০০/= (পাঁচ হাজার টাকা) মাত্র।
- মাসিক ফি (English Version): ১৬,০০০/= (ষোল হাজার টাকা) মাত্র।
বি: দ্র: ভর্তিকৃত ছাত্র/ছাত্রী ক্লাসে অংশগ্রহণ করার পর ভর্তি বাতিল করলে ভর্তি বা টিউশন ফি ফেরতযোগ্য নহে।
দৈনন্দিন খাবারের তালিকা
| দিন | সকাল | দুপুর | বিকেল | রাত |
|---|---|---|---|---|
| শনিবার | রুটি ও বুটের ডাল | বড় মাছ + ভর্তা + ডাল | ভাজাপোড়া | মুরগি + শাক + ডাল |
| রবিবার | খিচুড়ি ও ডিমভাজি | গরুর মাংস + ডাল + আলুভাজি | পাউরুটি টোস্ট | ছোট মাছ + ডাল + সবজি |
| সোমবার | পরাটা ও সবজি | মুরগি + ভর্তা + ডাল | চা বিস্কুট | নিরামিষ |
| মঙ্গলবার | রুটি ও বুটের ডাল | বড় মাছ + ভর্তা + ডাল | নুডুলস | ডিম ভুনা + ভর্তা + ডাল |
| বুধবার | ভাত ও ভর্তা | মুরগি + পুঁইশাক + ডাল | ফলমূল | বড় মাছ + ভর্তা + ডাল |
| বৃহস্পতিবার | পরাটা ও মিক্সড বুটের ডাল | নিরামিষ | ফ্রেঞ্চ ফ্রাই | গরুর মাংস + ডাল + আলুভাজি |
| শুক্রবার | পাউরুটি ও ডিম/জেলি | তেহারি | কেক কলা | মুরগি + শাক-ডাল |
মাসিক পরীক্ষার আগের দিনে বিশেষ খাবরের মেন্যু পোলাও, রোস্ট/কাচ্চি এবং সালাদ, ডিম ভুনা/চপ, মুগের ডাল, ভর্তা/বেগুন ভাজি, দধি, কোমল পানীয়
ছুটি
- প্রতি শুক্রবার সাপ্তাহিক পরীক্ষার পর ছাত্র/ছাত্রীদের ছুটি প্রদান করা হয়। (এ ক্ষেত্রে আবাসিক ভবন ত্যাগ বাধ্যতামূলক নয়)
- শুক্রবার ছুটিতে গেলে শনিবার নির্ধারিত সময়ের পূর্বে (সকাল ০৮টার মধ্যে) আবাসিক ভবনে পৌঁছতে হবে।
- মাসিক পরীক্ষার পর ৩/৪ দিন ছুটি প্রদান করা হয়। (এ ক্ষেত্রে আবাসিক ভবন ত্যাগ বাধ্যতামূলক)
- অভিভাবকের গ্রহণযোগ্য আবেদন ছাড়া নির্ধারিত ছুটি ব্যতীত কোন ছাত্র/ছাত্রীকে অতিরিক্ত ছুটি প্রদান করা হয় না।
- মাসিক পরীক্ষার পূর্বে এবং পরের শুক্রবার কোন ছুটি প্রদান করা হয় না।
- নির্ধারিত তারিখে বা সময়ে কোন ছাত্র/ছাত্রী আবাসিক ভবনে উপস্থিত না হলে অফিস কর্তৃক অনুমোদন ব্যতীত সে আবাসিক ভবনে প্রবেশ করতে পারবে না।
সম্মানিত অভিভাবকবৃন্দ সমীপে অনুরোধ
- অনুগ্রহ করে বিনা অনুমতিতে আবাসিক হলে প্রবেশ করবেন না।
- কোন প্রকার নগদ টাকা দেবেন না।
- কোন উপহার/টাকা প্রদান সাপেক্ষে আবাসিকে বাড়তি সেবা গ্রহণ করা যাবে না।
- নির্দিষ্ট দিন/সময় ব্যতীত কোন ছাত্র/ছাত্রীর কাছে ফোন করা যাবে না।
- হাউজ টিউটর/নির্দিষ্ট ফোন নম্বর ব্যতীত অন্য কারো মাধ্যমে ছাত্র/ছাত্রীর সাথে কথা বলা যাবে না
- কোন অভিযোগ/আবেদন থাকলে সুপারকে অবহিত করতে হবে।
- নির্দিষ্ট অভিভাবক দিবস ব্যতীত ছাত্র/ছাত্রীর সাথে দেখা করতে হলে অফিসে আসবেন। অফিস থেকে তার ব্যবস্থা করা হবে।
প্রয়োজনীয় তথ্য
অভিভাবক সাক্ষাৎকার
ক. আবাসিক থাকাকালীন সময়ে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ছাত্র/ছাত্রীর সাথে অভিভাবকের সাক্ষাৎ নিষিদ্ধ।
খ. শুক্রবার বা পূর্ব অনুমতি ছাড়া কোন অবস্থাতেই কোন ছাত্র/ছাত্রীর হল এ অভিভাবকের প্রবেশ নিষিদ্ধ।
গ. আবাসিক ছাত্র/ছাত্রীর জন্য টেলিফোন সুবিধা প্রদান অনুমতি থাকা সত্ত্বেও জরুরী প্রয়োজন ছাড়া ন্যূনতম প্রয়োজনে অভিভাবকের সাথে ছাত্র/ছাত্রীরা টেলিফোনে কথা বলতে পারবে না। এ বিষয়ে প্রদত্ত নোটিশ Follow করতে হবে।
ঘ. শনিবার থেকে বৃহস্পতিবার এর মধ্যে কোন অভিভাবক বিশেষ প্রয়োজনে সন্তানের সাথে সাক্ষাৎ চাইলে তা অফিস সুপারকে অবহিত করতে হবে।
চিকিৎসা
ক.কোন ছাত্র/ছাত্রীর অসুস্থ্য হয়ে পড়লে তৎক্ষণাৎ তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। প্রাথমিক চিকিৎসায় সুস্থ্য হয়ে না উঠলে তখন অভিভাবককে তলব করা হয় এবং প্রয়োজনে অভিভাবকের কাছে তাকে হস্তান্তর করা হয়।
খ.কোন ছাত্র/ছাত্রীর প্রাথমিক চিকিৎসার ব্যয়ভার প্রতিষ্ঠান বহন করবে কিন্তু বড় ধরণের চিকিৎসা বা অস্ত্রোপচার জনিত বা দীর্ঘমেয়াদী চিকিৎসার ব্যয় অভিভাবকগণ বহন করবেন।
জন্মদিন
জন্মদিন উৎসব বাচ্চাদের জন্য অনেক আনন্দ বয়ে নিয়ে আসে। প্রত্যেক ছাত্র/ছাত্রী তার বাড়ীতে/বাসায় জন্মদিন পালন করে থাকে। ছাত্র/ছাত্রী আবাসিক ভবনে থাকায় বাড়ীতে জন্মদিন পালন করার সুযোগ পাচ্ছে না। তাতে কি! ছাত্র/ছাত্রীদের এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে তাদের নিজ নিজ জন্মদিন পালন করার জন্য আবাসিক ভবনে ব্যবস্থা থাকবে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জন্মদিনের কেক প্রদান করা হবে এবং সংশ্লিষ্ট অভিভাবক অন্যান্য খাবারের ব্যবস্থা করতে পারবেন। তাদের সহপাঠীদের নিয়ে জন্মদিন উৎসব পালন করা হবে। এতে তাদের ভাল লাগবে, পারস্পারিক সম্প্রীতি ও বন্ধুত্ব বাড়বে এবং লেখাপড়ায় উৎসাহী হবে বলে আমাদের বিশ্বাস।
বাড়তি খাবার
ক. কোন অভিভাবক তার সন্তানকে অতিরিক্ত নিম্নলিখিত শুকনো খাবার প্রদান করতে পারবেন। যেমনঃ বিস্কুট, টোস্ট, মুড়ি, বাড়ীতে তৈরি শুকনো খাবার ইত্যাদি।
খ. রান্না করা কোন খাবার ছাত্র/ছাত্রীদের কাছে পাঠানো নিষিদ্ধ।
গ.অভিভাবক দিবসের দিন নিজ নিজ সন্তানের জন্য বাহিরের খাবার গ্রহণযোগ্য।
ছাত্র/ছাত্রীর সাথে যা যা থাকবে না
ক. যে কোন ধরনের ক্যামেরা।
খ. খেলাধুলার সামগ্রী।
গ. রেডিও, টেপ রেকর্ডার।
ঘ. মোবাইল ফোন।
ঙ. স্বর্গের যে কেনে অলংকার।
চ. নগদ টাকা।
প্রত্যেক ছাত্র/ছাত্রীর জন্য একটি স্পেশাল হিসাব থাকবে ধার নাম হবে পকেট মানি। এখানে প্রত্যেক ছাত্র/ছাত্রীর জন্য তাদের অভিভাবকগণ ১০০০/= (এক হাজার টাকা) করে জমা রাখবেন। জরুরী প্রয়োজনে ছাত্র/ছাত্রীরা সুপারের মাধ্যমে তা খরচ করতে পারবে। মাস শেষে অথবা পকেট মানি শেষ হলে সুপার উক্ত খরচের হিসাব সংশ্লিষ্ট অভিভাবককে জানাবেন।
যে সব কাজ থেকে ছাত্র/ছাত্রী বিরত থাকবে
ক. সহপাঠীদের সাথে কোন প্রকার ঝগড়া-বিবাদ করা।
খ. আবাসিক ভবনের যে কোন ধরনের আসবাবপত্র বিনষ্ট করা।
গ. আবাসিকের দায়িত্বে থাকা শিক্ষক/শিক্ষিকা ও অন্যান্যদের সাথে খারাপ ব্যবহার করা।
ঘ. অনুমতি বিহীন কারো জিনিসপত্র ব্যবহার করা।
ঙ. নিয়ম-নীতি পালনে অসম্মতি প্রকাশ করা।
চ. কোন কথায় খারাপ শব্দ ব্যবহার করা।
দৈনন্দিন কর্মসূচি
| কাজ | সময় |
|---|---|
| সকাল বেলা পড়তে বসা | সকাল ৬: ৩০ টার মধ্যে। |
| সকালের নাস্তা | সকাল ৭: ৪০ টায়। |
| কোচিং ক্লাস | সকাল ৮ টা থেকে ১০ টা। |
| বিরতি | সকাল ১০ টা থেকে ১০: ৩০ টা। |
| আবাসিক ক্লাস | সকাল ১০: ৩০ থেকে ১২:০০ টা। |
| দুপুরের খাবার ও বিশ্রাম | দুপুর ১২ : ০০ থেকে ৩: ৩০ টা। |
| টেবিলে পড়তে বসা | বিকাল ৩: ৩০ থেকে ৫: ৩০ টা। |
| বিকালের নাস্তা | বিকাল ৫: ৩০ টায়। |
| আবাসিক ক্লাস | সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮: ৩০ টা। |
| রাতের খাবার | রাত ৮: ৪৫ টায়। |
| বিশ্রাম বা বিরতি | রাত ৯ : ৪৫ টা পর্যন্ত। |
| নিজ নিজ প্রয়োজনে পড়া | সর্বোচ্চ রাত ১১.৩০ টা পর্যন্ত। |
| রাতের ঘুম | রাত ১১.৩০ টার পর। |